সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তারকাদের মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ‘লাল সালাম’ ন্যান্সির

 

সংরক্ষিত নারী আসনে তারকাদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ‘লাল সালাম’ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কেউই মনোনয়ন পাননি। আলোচনায় ছিলেন রুমানা মোর্শেদ কনকচাঁপা এবং বেবী নাজনীন-এর মতো জনপ্রিয় শিল্পীরা। তবে ২০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যায়, তাদের কারও নামই অন্তর্ভুক্ত হয়নি।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই ২১ এপ্রিল নিজের ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানান ন্যান্সি। তিনি লেখেন, “গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল— এসব তারকাদের শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।”

ন্যান্সির এই মন্তব্যে সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “এজন্যই আপনাকে এত পছন্দ প্রিয় শিল্পী,” আবার কেউ বলেছেন, “আপনার সঙ্গে আমিও একমত।”

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনে প্রায় ১,৩০০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে শোবিজ অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ ছিলেন— রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার এবং রুকাইয়া জাহান চমক। তবে শেষ পর্যন্ত দলটি তারকাদের বাইরে গিয়ে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এনএনবাংলা/