সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হরমুজে পণ্যবাহী দুই জাহাজে গুলি করেছে আইআরজিসি

 

হরমুজ প্রণালিতে পণ্যবাহী দুটি জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। জাহাজ দুটি দেশটির উপকূল থেকে যথাক্রমে ১৫ ও ৮ নটিক্যাল মাইল দূর দিয়ে চলাচল করছিল।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ১৫ নটিক্যাল মাইল দূরে থাকা একটি জাহাজ ওমান উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। গুলিতে জাহাজটির সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে একটি ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

ভ্যানগার্ড টেক নামের সংস্থাটি জানায়, জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী ছিল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর একটি গানবোট জাহাজটির কাছে গিয়ে গুলি চালায়। তবে এতে জাহাজের সব ক্রু নিরাপদে রয়েছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিমের দাবি, জাহাজটি সশস্ত্র বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে চলছিল।

অন্যদিকে, ব্রিটিশ রয়্যাল নেভির নেতৃত্বাধীন সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর বরাত দিয়ে বিবিসি জানায়, দ্বিতীয় পণ্যবাহী জাহাজটিতেও গুলি চালানোর পর সেটি মাঝ সমুদ্রে থেমে আছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এনএনবাংলা/পিএইচ