সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা: যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা

 

ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো সরাসরি বৈঠক হচ্ছে না এবং এমন কোনো বৈঠকের পরিকল্পনাও নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি জানান, সরাসরি আলোচনার পরিবর্তে ইরান কিছু ‘পর্যবেক্ষণ’ ও তাদের অবস্থান তুলে ধরেছে। এসব তথ্য ইসলামাবাদের কাছে হস্তান্তর করা হবে, যাতে পাকিস্তান সেগুলো মার্কিন প্রতিনিধিদের কাছে পৌঁছে দিতে পারে।

গত কয়েক দিনে ইরানি কর্মকর্তাদের বক্তব্য ও অবস্থান পর্যালোচনা করলে দেখা যায়, তাদের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি; তারা আগের অবস্থানেই অনড় রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা বা অগ্রগতির ক্ষেত্রে ইরান একাধিক শর্ত আরোপ করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তেহরানের প্রধান শর্ত হলো— যেকোনো আলোচনা, সমঝোতা বা অগ্রগতির সঙ্গে অবরোধ প্রত্যাহারের বিষয়টি যুক্ত থাকতে হবে।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালীতে চলমান নৌ-অবরোধ ভবিষ্যতে সরাসরি আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া তারা স্পষ্টভাবে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কোনো ধরনের হুমকিমূলক ভাষা বা বক্তব্য তারা গ্রহণ করবে না।

একই সঙ্গে হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি এবং নৌ-অবরোধকে ইরান ‘যুদ্ধংদেহী পদক্ষেপ’ ও ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছে।

সূত্র: আল জাজিরা

এনএনবাংলা/পিএইচ