সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৬০১-৮০০ ব্যান্ডে স্থান অর্জন নোবিপ্রবির

 

নোয়াখালী প্রতিনিধি

টাইমস হায়ার এডুকেশন (THE) কর্তৃক প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২৬ এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ৬০১-৮০০ ব্যান্ডে স্থান পেয়েছে। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে এ অর্জনের জন্য নোবিপ্রবির শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের এই ইতিবাচক অর্জন ও অগ্রগতি যেন দীর্ঘমেয়াদে টেকসই প্রভাব ফেলে, সে লক্ষ্যে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ অব্যাহত থাকবে।

বিবৃতিতে উপাচার্য আরো বলেন, ২০২৫ সালে নোবিপ্রবি থেকে স্কুপাস-ইনডেক্সে ৫৪৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যা এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ এবং দেশের অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় সেরা অর্জন। নোবিপ্রবিকে এগিয়ে নিতে বিশ্বমানের শিক্ষক ও গবেষকদের আকৃষ্ট করতে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নিকট ভবিষ্যতে নোবিপ্রবির অধীনে পেটেন্ট অর্জনের লক্ষ্যেও কাজ চলমান।