সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

সংরক্ষিত নারী আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ মে) দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এনসিপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন চিফ রিটার্নিং কর্মকর্তা বৈধ বলে ঘোষণা করেছেন। দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ হলে শিগগিরই এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়েছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেল ৪টার নির্ধারিত সময়সীমা অতিক্রম করে মনোনয়নপত্র জমা দেওয়ায় তা প্রথমে গ্রহণ করা হয়নি। এরপর নুসরাত তাবাসসুম আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এনএনবাংলা/পিএইচ