দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৮৬

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে চার শিশু এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় সারা দেশে আরও ১ হাজার ১৮৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম শনাক্ত হওয়ার পর ঢাকায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গে খুলনা ও রাজশাহীতে দুইজন এবং সিলেটে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে ২৬৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৫৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে ৪২ হাজার ৯৭৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ের মধ্যে ২৯ হাজার ৮৩১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ হাজার ৩৬৮ শিশু।
এছাড়া একই সময়ে দেশে ৫ হাজার ৭২৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এনএনবাংলা/
