সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তৃণমূল কংগ্রেসের ৩৫ মন্ত্রীর মধ্যে ২২ জনই পরাজিত, হেরেছেন মমতাও

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। দলটির সরকারে থাকা ৩৫ জন মন্ত্রীর মধ্যে ২২ জনই নিজ নিজ আসনে পরাজিত হয়েছেন। ফলে প্রায় ৬৩ শতাংশ মন্ত্রীই ভোটে জিততে ব্যর্থ হয়েছেন।

পরাজিতদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। তিনি কলকাতার ভবানীপুর আসনে হেরে গেছেন। এমন তথ্য জানিয়েছে এনডিটিভি।

এই নির্বাচনে তৃণমূল সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রীরাও পরাজিত হয়েছেন। আবাসন ও বিদ্যুৎ, শিক্ষা, শিল্প, পরিবহন, নারী ও শিশুকল্যাণ এবং তপশিলি ও অনগ্রসর শ্রেণি উন্নয়নসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতারাও হারের মুখ দেখেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর পক্ষে শক্তিশালী জনসমর্থন তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ওপরও।

পরাজিত মন্ত্রীদের মধ্যে রয়েছেন— অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, স্বপন দেবনাথ, বুলু চিক বরাাইক, প্রদীপ মজুমদার, বীরবাহা হাঁসদা, মানস ভুঁইয়া, মলয় ঘটক, সিদ্দিকুল্লাহ চৌধুরী, উদয়ন গুহ, সন্ধ্যারানি টুডু, বঙ্কিম হাজরা, উজ্জ্বল বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, শ্রীকান্ত মাহাতো ও সত্যজিৎ বর্মণ।

এনএনবাংলা/