সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

৬ ট্রিলিয়ন ডলারের বিশাল বাজেট প্রস্তাব বাইডেনের

অনলাইন ডেস্ক :

করোনার কারণে ধুঁকতে থাকা মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারে ছয় লাখ কোটি ডলারের অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেট প্রস্তাব করেছেন তিনি ।

এই বাজেট পরিকল্পনায় ২০৩১ নাগাদ যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ জিডিপির ১১৭ শতাংশ বাড়বে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের চেয়েও বেশি বলে উল্লেখ করেন এই ডেমোক্র্যেট প্রেসিডেন্ট।

এ বাজেট প্রস্তাবনার বিষয়ে বাইডেন বলেন, ‘সরাসরি মার্কিন জনগণের পেছনে বিনিয়োগ আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদে সরকারি কোষাগারকে সমৃদ্ধ করে তুলবে।’

যদিও প্রস্তাবিত এই বাজেটে ৩ ট্রিলিয়ন ডলার ট্যাক্স আদায়ের পরিকল্পনা করা হয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানের ট্যাক্স, মূলধন এবং আয়কর বৃদ্ধির মাধ্যমে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ী বছরের প্রস্তাবিত বাজেটের পরিমাণ ছিল ৪ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।