Skip to content

LIVE 28'
Portugal
2-0
Uzbekistan
Source: ESPN

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে আমূল পরিবর্তন ও মানোন্নয়ন নিশ্চিত করতে মোট জিডিপির ৫ শতাংশ ব্যয় করার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মাহদী আমিন। তিনি শিক্ষার মানোন্নয়ন ও কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ড. মাহদী আমিন তার বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্রে শিক্ষকতা পেশার মর্যাদা এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে মেধাবী তরুণরা এটিকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।

তিনি আরও উল্লেখ করেন, শহর ও গ্রামের শিক্ষাব্যবস্থার মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে এনে সবার জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।

এছাড়া তিনি কারিকুলামে নৈতিক শিক্ষার অন্তর্ভুক্তির ওপর জোর দেন। পাশাপাশি নতুন কোনো বিদেশি ভাষা শেখানোর আগে শিক্ষার্থীদের মাতৃভাষা বাংলা এবং আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে যথাযথ দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এনএনবাংলা/পিএইচ