সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার পুলিশ বাহিনীতে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাহিনীর কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য দায়িত্বে স্বচ্ছতা নিশ্চিত করতে ধাপে ধাপে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে। বর্তমানে কিছু ক্যামেরা ব্যবহৃত হলেও ভবিষ্যতে তদন্ত ও অভিযানসহ সব কার্যক্রম রেকর্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জাতিসংঘের মানদণ্ড অনুসারে ন্যূনতম বলপ্রয়োগ বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মানবাধিকারের বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত ও প্রসিকিউশন কার্যক্রম পরিচালনার সময় মানবাধিকার সমুন্নত রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ খাতে বাংলাদেশ এখনো প্রত্যাশিত সুনাম অর্জন করতে পারেনি। দেশের ভাবমূর্তির সঙ্গে বিষয়টি জড়িত উল্লেখ করে টুরিস্ট পুলিশকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি, যাতে পর্যটকদের আস্থা ও দেশের পর্যটন খাত আরও সমৃদ্ধ হয়।

বৈশ্বিক বাস্তবতায় পুলিশিং এখন শুধু অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলাও পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। বাহিনীর শৃঙ্খলার বিষয়ে কোনো আপস করা হবে না এবং চেইন অব কমান্ড ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/পিএইচ