সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন এবং দীর্ঘ ২৫ বছরেও যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়নি, সেসব বিদ্যালয়ের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ বাস্তবায়ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু বিভিন্ন অবকাঠামোগত সমস্যার মধ্যেও অনেক বিদ্যালয়ে এখনো পাঠদান কার্যক্রম চালু রয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, যেসব বিদ্যালয় ভবন অত্যন্ত পুরোনো এবং যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, সেগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করতে হবে। এছাড়া ভবনের কলাম, বীম বা ছাদে ফাটল, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি, প্লাস্টার খসে রড বেরিয়ে পড়া কিংবা কমিটির মাধ্যমে অকেজো ঘোষিত ভবনও এ তালিকার অন্তর্ভুক্ত হবে।

এছাড়া যেসব বিদ্যালয়ে আলাদা টিনশেড ঘর বা অস্থায়ী টিনশেড কক্ষে পাঠদান চলছে, সেগুলোকেও নতুন ভবন নির্মাণের জন্য রিপ্লেসমেন্ট হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে এবং ২৫ বছরেও যেসব বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়নি, সেসব বিদ্যালয়ের জেলা ভিত্তিক তথ্য জরুরিভিত্তিতে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৪ মে’র মধ্যে নির্ধারিত ছকে সফট কপি ই-মেইলে এবং হার্ড কপি ডাকযোগে পাঠাতে বলা হয়েছে।

চিঠির অনুলিপি বিভাগীয় উপপরিচালক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

এনএনবাংলা/পিএইচ