সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে, ট্রাম্পকে সতর্কবার্তা শি’র

ছবি: এএফপি

ডোনাল্ড ট্রাম্পকে  কড়া বার্তা দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ান ইস্যু ভুলভাবে মোকাবিলা করা হলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে।

বৃহস্পতিবার বেইজিংয়ে দুই নেতার বৈঠকে শি জিনপিং এ সতর্কবার্তা দেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

বৈঠকে শি জিনপিং বলেন, তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু। তিনি সতর্ক করে বলেন, এই বিষয়টি সঠিকভাবে পরিচালনা না করা হলে দুই দেশের মধ্যে মুখোমুখি উত্তেজনা তৈরি হতে পারে, যা শেষ পর্যন্ত সরাসরি সংঘাতে রূপ নিতে পারে।

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা পুরো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ‘অত্যন্ত বিপজ্জনক অবস্থার’ দিকে ঠেলে দেবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চীন স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখায় এ ইস্যু দুই পরাশক্তির মধ্যে অন্যতম স্পর্শকাতর বিরোধ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

সূত্র : রয়টার্স।

এনএনবাংলা/পিএইচ