সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিজেপি সরকারের নোটিশ জারি

পশ্চিমবঙ্গে অনুমতি ছাড়া গরু-মহিষ জবাই করা যাবে না

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি অনুমোদন ছাড়া গরুসহ কোনো ধরনের পশু জবাই করা যাবে না। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য সরকার সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে উল্লেখ করা হয়, স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং সরকারি পশু চিকিৎসকের ফিটনেস সনদ ছাড়া কোনো পশু জবাই বৈধ হবে না। এই নিয়ম গরু, ষাঁড়, বলদ, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাছুর এবং খোজা মহিষসহ সব ধরনের পশুর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নতুন বিধিমালায় পশু জবাইয়ের ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত স্থানে জবাই, পশুর বয়সসীমা নির্ধারণ এবং নিয়ম অমান্য করলে শাস্তির বিধান। কোনো পশু জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে একটি সনদ নিতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে পশুটি জবাইয়ের উপযোগী।

সনদে নিশ্চিত করতে হবে যে পশুটির বয়স ১৪ বছরের বেশি এবং সেটি আর কাজ বা প্রজননের উপযোগী নয়। এছাড়া বয়সজনিত সমস্যা, গুরুতর আঘাত, বিকলাঙ্গতা কিংবা অনিরাময়যোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লেও সেই পশু জবাইয়ের অনুমতি দেওয়া যেতে পারে। এই সনদ যৌথভাবে দেবেন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সনদ দেওয়ার কারণ লিখিতভাবে উল্লেখ করতে হবে। যদি কোনো আবেদন বাতিল করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন।

সরকারি নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, অনুমোদন পাওয়া পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে জবাই করা যাবে। খোলা জায়গা বা জনসমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নিয়ম বাস্তবায়নে পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা পশু চিকিৎসকের অনুমোদিত কর্মকর্তারা যেকোনো স্থাপনা পরিদর্শন করতে পারবেন। এ ধরনের পরিদর্শন কাজে বাধা দেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নতুন বিধিনিষেধ অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। পাশাপাশি এসব অপরাধকে আমলযোগ্য অপরাধ হিসেবেও গণ্য করা হবে।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় আসার পরই এই নতুন নিয়ম জারি করা হলো। নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এনএনবাংলা/পিএইচ