সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে তারাপীঠ থানার কাছাকাছি পুকুরপাড় এলাকায় অবস্থিত ‘বিদেশিনী’ হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

হোটেল কর্তৃপক্ষের প্রাথমিক দাবি, বিদ্যুৎ সরবরাহের এনসিবি ফেটে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যে আগুন নিচতলার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরে ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ায় ওপরের তলাগুলোতেও আতঙ্ক তৈরি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হোটেলের ভেতরে আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হয়। উদ্ধার অভিযান শেষে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হোটেলের ফাইবারের তৈরি ইন্টেরিয়রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এনএনবাংলা/এফএস