সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

হাম ও উপসর্গে থেমে গেল আরও ১২ প্রাণ, দুই মাসে মৃত্যু ৪৫১

ছবি: সংগৃহীত

দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১২ জনের মৃত্যু হয়েছে। ফলে গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৯২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত দুই মাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।

এ ছাড়া, একই সময়ে নতুন করে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১১ জনের শরীরে। গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দুই মাসে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত দুই মাসে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ হাজার ৫৫ জন।

মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা গেছেন ৮ জন এবং নিশ্চিত হামে মারা গেছেন ৪ জন। এ নিয়ে দুই মাসে সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ৩৭৭ জনের এবং নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ৭৪ জন।

এনএনবাংলা/