সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা

তাসনিম জারা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দেশে চলমান হামের প্রাদুর্ভাব নিয়ে নীরব থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা। তিনি দাবি করেছেন, দুটি রাজনৈতিক দলের কর্মীরা সংঘবদ্ধভাবে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন।

শুক্রবার (১৫ মে) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, কিছু মহল প্রচার করছে যে হামের প্রাদুর্ভাব নিয়ে তিনি কোনো বক্তব্য দেননি বা কোনো পদক্ষেপ নেননি। এমনকি তাকে অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টাকে রক্ষা করতে নীরব থাকার অভিযোগও তোলা হচ্ছে।

এই অভিযোগের জবাবে তাসনিম জারা জানান, স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয়ে তিনি আগেও প্রকাশ্যে সমালোচনামূলক অবস্থান নিয়েছেন। তার ভাষায়, ২০২৪ সালেই তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ধীরগতি ও অবহেলা নিয়ে তিনি তখনই সোচ্চার ছিলেন।

হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই কথা বলে আসছেন। প্রায় এক মাস আগে, ১৯ এপ্রিল, তিনি সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি তোলেন, যাতে প্রাদুর্ভাবের পেছনের কারণ অনুসন্ধান করা যায়।

তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন সভা-সেমিনারে তিনি হামের বিস্তার ও সম্ভাব্য সমাধান নিয়ে বক্তব্য দিয়েছেন এবং এসব বক্তব্যের ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। এ বিষয়ে প্রমাণ হিসেবে তিনি স্ক্রিনশটও প্রকাশ করেছেন।

গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রবণতাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তিনি বলেন, “শিশুরা অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে—এই সময়ে দলীয় কর্মীদের উচিত ছিল সমাধানে অংশ নেওয়া। কিন্তু তারা বরাবরের মতোই মিথ্যা প্রচারের পথ বেছে নিয়েছে।”

এনএনবাংলা/