সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কলকাতায় জুমার নামাজ ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে মুসল্লিদের বাগবিতণ্ডা

কলকাতার রাস্তায় জুমা নামাজ আদায় করতে গেলে মুসল্লিদের বাধা দেয় পুলিশ। ছবি: সংগৃহীত

ভারতের কলকাতা শহরে জুমার নামাজকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে একদল মুসল্লির বাগবিতণ্ডা ও উত্তেজনার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ মে) শহরের রাজাবাজার ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মুসল্লিদের একাংশ রাস্তার ওপর নামাজ আদায়ের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন নিয়মকানুন সম্পর্কে অনেকেই অবগত ছিলেন না।

পুলিশ সূত্রে জানা যায়, ওই মুসল্লিরা পুলিশের দিকে তেড়ে এসে বলেন, “আমরা কিছু জানি না, রাস্তার ওপরই নামাজ পড়ব।” এতে মুসলিম অধ্যুষিত রাজাবাজার এলাকায় চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করে।

এদিকে স্থানীয় অমুসলিম বাসিন্দাদের অভিযোগ, জনবহুল সড়কে এভাবে নামাজ আদায় করায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

এনএনবাংলা/