সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

চট্টগ্রামে মোশাররফ হোসেনের জানাজার পর মিছিল, গ্রেপ্তার ২৫

চট্টগ্রামে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার পর মিছিলের ঘটনায় নগরীর বিভিন্ন এলাকা থেকে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দিনভর চট্টগ্রাম নগরীর কোতোয়ালী ও খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নগর পুলিশ জানিয়েছে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোতোয়ালী থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় খুলশী থানা পুলিশ আরও ছয়জনকে আটক করে।

এ ঘটনায় কোতোয়ালী ও খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতি দেখা যায়।

জানাজা শেষে মরদেহ অ্যাম্বুলেন্সে তোলা হলে উপস্থিত নেতাকর্মী, সহযোদ্ধা ও অনুসারীরা স্লোগান দিতে শুরু করেন। তারা ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন বিভিন্ন স্লোগান দেন।

পরবর্তীতে নেতাকর্মীরা মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মিছিল নিয়ে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হন। এ সময় মাঠের প্রধান ফটকে অবস্থান নেয় পুলিশ। অ্যাম্বুলেন্সটি পরে মীরসরাইয়ের ধুম গ্রামের উদ্দেশে রওনা হয়।

এনএনবাংলা/