সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মধুমাসের প্রথম দিনেই রাজশাহীতে আম উৎসব শুরু

ছবি: সংগৃহীত

মধুমাস জ্যৈষ্ঠের প্রথম দিনেই আমের রাজধানী খ্যাত রাজশাহীতে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত আম নামানোর উৎসব। শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুযায়ী গাছ থেকে গুটি জাতের আম সংগ্রহের মধ্য দিয়ে বাজারে আসতে শুরু করেছে নতুন মৌসুমের আম।

স্থানীয় আমচাষী ও ব্যবসায়ীরা নির্ধারিত সময়সূচি মেনে আম সংগ্রহ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এ বছর অনুকূল আবহাওয়ার কারণে বাগানগুলোতে আমের ফলন বেশ ভালো হয়েছে। এখন বাজারে ন্যায্য দাম পাওয়ার আশায় রয়েছেন তারা।

চাষিরা জানান, মৌসুমের শুরুতে এখন সীমিত পরিমাণে আম সংগ্রহ করা হলেও কয়েক দিনের মধ্যেই পূর্ণমাত্রায় আম নামানো শুরু হবে। বাজারে নিরাপদ ও পরিপক্ব আম নিশ্চিত করতে প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসনের নির্ধারিত সূচি অনুযায়ী, পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাজারে আসবে—

  • ১৫ মে: গুটি আম
  • ২২ মে: গোপালভোগ
  • ২৫ মে: লক্ষণভোগ (লখনা) ও রাণীপছন্দ
  • ৩০ মে: হিমসাগর/খিরসাপাত
  • ১০ জুন: ল্যাংড়া
  • ১৫ জুন: আম্রপালি ও ফজলি
  • ৫ জুলাই: আশ্বিনা ও বারি-৪
  • ১৫ জুলাই: গৌড়মতি
  • ২০ আগস্ট: ইলামতি
  • কাটিমন ও বারি-১১: সারা বছর

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক পাপিয়া রহমান মৌরী জানান, জেলায় প্রায় ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৯৫ মেট্রিক টন, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৭৮০ কোটি ৬৮ লাখ টাকা।

তিনি আরও বলেন, প্রশাসনের কঠোর নজরদারির কারণে এবারও বাজারে রাসায়নিকমুক্ত ও পরিপক্ব আম সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

এনএনবাংলা/