সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

মোটরসাইকেলে করের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মোটরসাইকেলের মালিকদের ওপর নতুন করে কর আরোপের সম্ভাব্য সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি সরকারকে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের পরিকল্পনা করছে। তিনি উল্লেখ করেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের অধিকাংশই বিত্তশালী নন; বরং জীবিকা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতেই তারা এই বাহন ব্যবহার করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব আয় বাড়ানোর জন্য করের আওতা সম্প্রসারণ প্রয়োজন হতে পারে। তবে জীবনসংগ্রামে থাকা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো কোনোভাবেই সমীচীন হবে না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, এমন কোনো পরিকল্পনা থাকলে তা থেকে সরে আসাই উচিত। অন্যথায় জনগণের দৃষ্টিতে এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

এনএনবাংলা/পিএইচ