সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে সাজা পরোয়ানা অনুযায়ী কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৭ মে) দুপুরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, আজ থেকেই তার সাজা কার্যকর শুরু হয়েছে। রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর তিনি আপিল করতে পারবেন বলেও জানান তিনি।

এর আগে শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

জুলাই অভ্যুত্থানের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন ড. মো. হাসিবুর রশীদ। আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামিও তিনি।

চলতি বছরের ৯ এপ্রিল এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর মধ্যে অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

ঘটনার দিন উপাচার্য হাসিবুর রশীদের পদত্যাগ দাবিতে তার বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। পরে ৮ আগস্ট তিনি উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন।

এনএনবাংলা/পিএইচ