সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ইরানের সঙ্গে আলোচনা থমকে আছে

আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই ইরানে নতুন করে হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমন সম্ভাবনাকে সামনে রেখে দুই দেশ এখন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস । স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নতুন করে সংঘাত শুরু হলে আগের তুলনায় আরও তীব্র বোমাবর্ষণ চালানো হতে পারে। এতে ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হবে।

এছাড়া পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র খার্গ দ্বীপ দখলের পরিকল্পনাও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

একই সঙ্গে ইরানের মূল ভূখণ্ডে কমান্ডো অভিযান চালিয়ে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও উঠে এসেছে প্রতিবেদনে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এমন অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এতে বড় ধরনের হতাহতের আশঙ্কা রয়েছে। অভিযানে সহায়তার জন্য কয়েক হাজার সেনা মোতায়েন করতে হতে পারে, যাদের সঙ্গে ইরানি বাহিনীর সরাসরি সংঘর্ষের সম্ভাবনাও রয়েছে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ কে দেওয়া এক সাক্ষাৎকারে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, যুদ্ধ প্রায় অনিবার্য ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এখন তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় কী অবস্থান নেন, সেদিকেই নজর রাখছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর কোনো সমাধান আসছে না। আমরা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি আরও পরিষ্কার হতে পারে।”

এর আগে গত শুক্রবার চীন সফর শেষে ফেরার পথে ট্রাম্প বলেন, ইরান যদি সত্যিকার অর্থে আগামী ২০ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়, তাহলে তিনি বিষয়টি বিবেচনা করবেন। যদিও এর আগে তিনি দাবি করেছিলেন, ইরানকে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

এনএনবাংলা/পিএইচ