সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

আমিরাতের আকাশে দেখা গেল জিলহজ মাসের চাঁদ

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এমনকি দিনের আলোতেই সেই নতুন চাঁদের ছবি ধারণ করা হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।

রোববার (১৭ মে) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে আবুধাবির আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি নতুন চাঁদের ছবিটি তোলে। প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণের সময় চাঁদটি সূর্য থেকে প্রায় ৭ দশমিক ৮ ডিগ্রি দূরত্বে ছিল। তখন চাঁদের বয়স ছিল আনুমানিক ৯ ঘণ্টা।

জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ শককত ওদেহ ছবিটি ধারণ করেন। এ কাজে তাকে সহায়তা করেন মানমন্দির দলের সদস্য খালমান আল নুয়াইমি, ওসামা ঘানাম ও আনাস মোহাম্মদ।

এদিকে জিলহজ মাসের চাঁদ দেখতে আজ রোববার সৌদি আরব, ওমানসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি। আজ চাঁদ দেখা গেলে সোমবার (১৮ মে) থেকে এসব দেশে জিলহজ মাস শুরু হবে।

অন্যদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। দেশটি জানিয়েছে, শনিবার ছিল জিলকদ মাসের ২৯তম দিন।

এরপর তুরস্কও জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়। দেশটির তথ্য অনুযায়ী, সোমবার (১৮ মে) থেকে সেখানে জিলহজ মাস শুরু হবে। চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতেই এ তারিখ নির্ধারণ করেছে তুরস্ক।

এনএনবাংলা/পিএইচ