সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঈদুল আজহায় ১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে

কোরবানির ঈদকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে যাত্রী ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৩ মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সোমবার (১৮ মে) বিষয়টি জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয়, ঈদুল আজহা উপলক্ষে যান চলাচলে যেন কোনো ধরনের জ্বালানি সংকট তৈরি না হয়, সে জন্য ঈদের আগের ৭ দিন, ঈদের দিন এবং ঈদের পরের ৫ দিন—মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এই সিদ্ধান্ত আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

অন্যদিকে, কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত। ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন।

এনএনবাংলা/পিএইচ