সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মাদারীপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মাদারীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৭ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবণী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মঈন শিকদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, ভূমি সেবা সহজীকরণ এবং নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

শেষে ভূমি সেবা সপ্তাহ সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।