সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

জিলহজের মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

ছবি: সংগৃহীত

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী বৃহস্পতিবার, ২৮ মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেয়।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ার তথ্য নিশ্চিত হওয়ায় জিলহজ মাস গণনা শুরু হচ্ছে।

এর আগে, হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে সোমবার সন্ধ্যায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, সৌদি আরবে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে এবং ২৬ মে পালিত হবে পবিত্র হজ।

সৌদি আরবের পাশাপাশি ওমান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। তবে প্রতিবেশী দেশ ব্রুনেইতে ঈদ উদ্‌যাপিত হবে ২৮ মে, যা বাংলাদেশের সঙ্গে মিল রয়েছে।

এনএনবাংলা/