সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কার্যক্রমের তথ্য চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আলীনারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত রোববার (১৭ মে) ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কর্মকাণ্ডের তথ্য চেয়ে রিট আবেদন করা হয়। ওইদিন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আলীনারের হাইকোর্ট বেঞ্চ রিটের ওপর আদেশের জন্য একদিন সময় রাখেন।

রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এম কে রহমান ও ব্যারিস্টার আইনজীবী মরিয়ম রশিদ রিনা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসফুজ্জামান।

আইনজীবী এম কে রহমান জানান, গত ১৮ মাসের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য চেয়ে এ রিট করা হয়েছিল। তার দাবি, এই সময়ে দেশের বিভিন্ন খাতে অস্থিরতা তৈরি হয়েছে এবং অর্থনীতি, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনাগুলোর বিচারও এখনো সম্পন্ন হয়নি।

তিনি আরও বলেন, “যে তথ্যগুলো চাওয়া হয়েছে, সেগুলো প্রকাশ করা হলে জনগণ বাস্তব পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেত।” একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ভবিষ্যতেও এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

এনএনবাংলা/পিএইচ