সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

শিশু রামিসা ধর্ষণ-হত্যা

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মে) আইনমন্ত্রী এ নির্দেশ দেন বলে আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আইন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, শিশু রামিসা হত্যা মামলার দ্রুত তদন্ত শেষ করে স্বল্পতম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন আইনমন্ত্রী।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি সোহেল রানা (৩৪) বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে অপরাধ গোপন এবং মরদেহ সরিয়ে ফেলতে লাশ খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেন তিনি।

জবানবন্দি শেষে আদালত সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবীর একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান মূল অভিযুক্ত সোহেল রানা।

পরে ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির বাবা পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, তার ধারণা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এনএনবাংলা/