সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি

ছবি: সংগৃহীত

চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলমকে ঘিরে দীর্ঘদিন আলোচনায় থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম জোবায়দুর রহমান পদত্যাগ করেছেন। একই সঙ্গে বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারম্যান পদত্যাগ করায় নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। এমডির পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে পরবর্তী পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র জানায়, চেয়ারম্যান জোবায়দুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন। অন্যদিকে সকালে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘গ্রাহক ফোরাম’ ব্যানারে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীর বাধার মুখে দপ্তরে প্রবেশ করতে পারেননি এমডি ওমর ফারুক খান। পরে বিকেলে তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র পাঠান।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ব্যাংকে প্রবেশ করলে পর্ষদ জোরপূর্বক ওমর ফারুকের পদত্যাগ নিশ্চিত করতে পারে। এ কারণে তাকে ব্যাংকে ঢুকতে বাধা দেওয়া হয়। কিছু সময় সড়কে অবস্থানের পর সেখান থেকে চলে যান তিনি।

ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমান পর্ষদ গত এপ্রিল মাসে ওমর ফারুক খানকে আগামী ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ব্যাংক খাতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাইয়ে স্বতন্ত্র পরিচালক হিসেবে জোবায়দুর রহমানকে দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক এবং পরে তাকে চেয়ারম্যান করা হয়।

এনএনবাংলা/