




আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ ও ভবিষ্যদ্বাণী। এবার আলোচনায় উঠে এসেছে জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্টর তৈরি বিশেষ গাণিতিক মডেল, যা বলছে ২০২৬ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে নেদারল্যান্ডস।
সবচেয়ে বড় চমক হলো, এই পূর্বাভাসে ফেবারিট হিসেবে ধরা আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন কিংবা ফ্রান্সকে শিরোপাজয়ী হিসেবে দেখানো হয়নি।
আরও বিস্ময়কর তথ্য দিয়েছে নকআউট পর্বের সম্ভাব্য চিত্র। ক্লেমেন্টের অ্যালগরিদম অনুযায়ী, রাউন্ড অব ৩২ থেকেই জাপানের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল।
এর আগেও ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে অনুমান করেছিল ক্লেমেন্টের মডেল। ফলে তার নতুন ভবিষ্যদ্বাণী ইতোমধ্যেই ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
বিশেষ এই গাণিতিক মডেলে শুধু মাঠের পারফরম্যান্স নয়, অর্থনীতি, জনসংখ্যা, আবহাওয়া, আয়, এমনকি আয়োজক দেশের পরিবেশগত সুবিধাকেও বিবেচনায় নেওয়া হয়েছে। ক্লেমেন্টের দাবি, এসব তথ্য বিশ্লেষণ করে প্রায় ৫৫ শতাংশ নির্ভুলভাবে বিশ্বকাপের ফলাফল অনুমান করা সম্ভব।
মডেল অনুযায়ী, গ্রুপ পর্বে নেদারল্যান্ডসকে খেলতে হবে জাপান, সুইডেন ও তিউনিসিয়ার বিপক্ষে।
ফাইনালে ডাচদের প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে পর্তুগালকে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে নেদারল্যান্ডস—এমনটাই বলছে ক্লেমেন্টের অ্যালগরিদম।
এর আগে ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে বিশ্বকাপ ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি দারল্যান্ডস। তবে এবার সেই দীর্ঘ আক্ষেপ ঘোচানোর সম্ভাবনাই দেখছে এই গাণিতিক পূর্বাভাস।
এনএনবাংলা/
Tags: FIFA World Cup 2026 predictionJoachim Klement predictionনেদারল্যান্ডস বিশ্বকাপব্রাজিল বিদায়
এ সম্পর্কিত আরও পড়ুন