সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানেও গুলি

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন। ফাইল ছবি: এএফপি

নিজেদের আকাশসীমায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করার পর সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

আইআরজিসির দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন সামরিক যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। গার্ড বাহিনীর ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ইউনিট অভিযান চালিয়ে একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গার্ড বাহিনীর সদস্যরা আরকিউ-৪ ড্রোন এবং এফ-৩৫ ফাইটার জেটের দিকেও গুলি চালিয়েছে। তবে এসব ঘটনা ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি।

এর আগে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালেই ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি নৌযান ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় বিমান হামলার দাবি করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার এক লিখিত বিবৃতি দেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া ওই বার্তায় মোজতবা খামেনি বলেন, “সময়ের চাকা আর পেছনের দিকে ঘুরবে না। এই অঞ্চলের জাতি ও ভূখণ্ডগুলো কোনোভাবেই মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষাকবচ হিসেবে ব্যবহৃত হবে না।”

চলতি বছরের মার্চে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথমবারের মতো জনসমক্ষে বার্তা দিলেন তিনি। একইসঙ্গে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তাদের প্রভাব হারাচ্ছে।

এনএনবাংলা/