সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

স্কটল্যান্ডে ঈদ উদযাপন জ্যোতিদের, বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যস্ত টাইগ্রেসরা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পবিত্র ঈদ উল আযহা পালিত হবে বৃহস্পতিবার। তবে দেশের নারী ক্রিকেট দলের সদস্যদের ঈদের আনন্দ শুরু হয়েছে একদিন আগেই। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ প্রস্তুতির জন্য বর্তমানে স্কটল্যান্ডে অবস্থান করছেন নিগার সুলতানা জ্যোতিরা। দেশটিতে বুধবার ঈদ উদযাপিত হওয়ায় সেখানেই উৎসবের আমেজে সময় কাটিয়েছেন টাইগ্রেসরা।

নতুন পোশাকে সতীর্থদের সঙ্গে হাসিখুশি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ক্রিকেটাররা। বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা একটি পোস্টে লিখেছেন, “দেশের বাইরে প্রথম ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা।”

ঈদের নামাজ শেষে দলীয় ক্রিকেটার ও কোচিং স্টাফদের আনন্দঘন পরিবেশে দেখা গেছে। ব্যস্ত সূচির মাঝেও উৎসবের আমেজ ধরে রাখার চেষ্টা করেছেন সবাই। তবে বিশ্রামের সুযোগ খুব বেশি নেই। স্থানীয় সময় দুপুরে অনুশীলন করেছেন টাইগ্রেসরা।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে গত রোববার দিবাগত রাতে প্রথম বহর যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়ে। পরে মঙ্গলবার শেষ ধাপে আরও ১৩ জন ক্রিকেটার স্কটল্যান্ডে পৌঁছান। সেখানে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেই বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ নারী দল।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ এ খেলবে বাংলাদেশ। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে গ্রুপ-২ এ রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি

  • ১৪ জুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস — এজবাস্টন (বিকেল ৩:৩০ মিনিট)
  • ১৭ জুন: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া — হেডিংলি (বিকেল ৩:৩০ মিনিট)
  • ২০ জুন: বাংলাদেশ বনাম পাকিস্তান — হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
  • ২৫ জুন: বাংলাদেশ বনাম ভারত — ওল্ড ট্র্যাফোর্ড (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
  • ২৮ জুন: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা — লর্ডস (বিকেল ৩:৩০ মিনিট)

এনএনবাংলা/