সাম্প্রতিক
প্রতিদিন গড়ে ১০ খুন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে? ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা কৃষকের সার ভোগান্তি, সরকার অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম নেপাল-তিব্বতের বন্যায় ৩৫ দেশের নাগরিক নিখোঁজ, নিহত বেড়ে ৩৩৫ ‘টুকু আসে, টুকু যায়’, ‘এই আসে, এই যায়’—লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা ৬৪ জেলার আইনশৃঙ্খলা-মাদক-দুর্নীতি নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশে কমেছে খুন-ধর্ষণ-মব সহিংসতা স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, ভোট নভেম্বরে: সিইসি বন্ধ কলকারখানা চালু করতে ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি টাকা ‘খণ্ডিত সংস্কার’ মানবে না বিরোধী দল, ‘ক্ষোভ উগরে’ সংসদে ওয়াকআউট
Skip to content

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি কোরবানি হচ্ছে না

ছবি: এএফপি

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে মহিষটিকে পুনরায় খামারে ফিরিয়ে লালন-পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর এলাকা থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে মহিষটি কোরবানি করা যাবে না। আপাতত সেটিকে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে কী করা হবে, তা পরবর্তী নির্দেশনার ওপর নির্ভর করবে।

তিনি আরও জানান, বিরল প্রজাতির প্রাণী হওয়ায় অ্যালবিনো জাতের মহিষটি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হতে পারে।

জানা যায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা এই মহিষটির চুল ও চোখের গঠন অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ট্রাম্প’।

এর ব্যতিক্রমধর্মী চেহারার কারণে বিভিন্ন এলাকা থেকে মানুষ মহিষটি দেখতে ভিড় করছেন। ইতোমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। ফ্রান্সের গণমাধ্যম TF1-এর ফেসবুক পেজে মহিষটি নিয়ে প্রকাশিত একটি রিল ৬২ লাখের বেশি বার দেখা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসেবে এর মোট মূল্য দাঁড়ায় ৩ লাখ ৮৫ হাজার টাকা।

এনএনবাংলা/