সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

দেশে হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এর ফলে দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৯৪ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯০ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০৪ জন।

একই সময়ে দেশে নতুন করে ৪২ জনের শরীরে হামের নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন হামের সংক্রমণের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৬২ জনে পৌঁছেছে।

এনএনবাংলা/পিএইচ