সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ দু’জন নিহত, আহত ৫

ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা বেগম (৫২)ও অ্যাম্বুলেন্স চালক আকবর আলীরও (২৭) মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন ৫ জন। নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে  ঢাকা-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগমের বাড়ি যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকায়। অ্যাম্বুলেন্স চালক আকবর আলীর বাড়ি লক্ষীপুরে।

প্রত্যক্ষদর্শি ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যান পুলিশে কর্মরত উপ-পরিদর্শক আবু তাহেরের বাবা ইসমাইল হোসেন। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ইসমাইল হোসেনের লাশ গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। পথিমধ্যে ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম। এসময় গুরুতর আহত হন অ্যাম্বুলেন্স চালকসহ মোট ৬ জন। পরে তাঁদের হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স চালকেরও মৃত্যু হয়। অন্যান্য আহতরা নড়াইল জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসমাইল হোসেনসহ দুর্ঘটনায় মৃত দু’জনের লাশ নড়াইল জেলা হাসপাতালে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।