সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

সিলেটে ১ হাজার শয্যার আধুনিক হাসপাতাল করতে চায় চীন

সিলেটে ১ হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন চীনের বিনিয়োগকারীরা। এই হাসপাতালের জন্য স্থান নির্বাচন ও সম্ভাব্যবতা যাছাইয়ে সিলেটে এসেছেন চীনের বিনিয়োগকারীদের একটি দল।

হাসপাতালটির জন্য উপযুক্ত স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চীনের বিনিয়োগকারীদের নিয়ে বুধবার সিলেটের কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আরিফুল এলাকার সংসদ সদস্যও। দুপুরে চীনের প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে মন্ত্রী কোম্পানীঞ্জের সাদাপাথর, হইটেক পার্কসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রবাসীকল্যান মন্ত্রী জানান, ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্পটিতে বিনিয়োগ করবে চীন। হাসপাতাল নির্মাণের প্রাথমিক পরিকল্পনা এবং স্থান নির্ধারণের বিষয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে।তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে।

চীনের প্রতিনিধি দলের হয়ে আসা বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেড চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং বলেন, প্রাথমিক পর্যায়ে স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা মূল্যায়নে তারা আশাবাদী। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে হাসপাতালের স্থান নির্বাচন নিয়ে চীনের বিনিয়োগকারীদের সাথে বৈঠক করেন প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।