সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম ‘শারলিন খান’

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুখবর দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। মেগাস্টার শাকিব খান ও বুবলীর পরিবারে নতুন অতিথি হিসেবে এসেছে কন্যাসন্তান। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা-মা হলেন এই তারকা জুটি।

শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে দেওয়া এক যৌথ পোস্টে বিষয়টি প্রকাশ করেন বুবলী। একই সঙ্গে প্রকাশ করা হয় নবজাতক কন্যার একটি বিশেষ শুভেচ্ছা কার্ড। কার্ডে উল্লেখ করা হয়, গত ১১ মে তাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে শারলিন খান।

প্রকাশিত শুভেচ্ছা কার্ডে আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নাম উল্লেখ করা হয়েছে। খবরটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে ওঠে।

পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও গুঞ্জনেরও অবসান ঘটেছে। এর আগে তাদের ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হলেও কন্যাসন্তানের বিষয়টি গোপনই রেখেছিলেন তারা।

উল্লেখ্য, শাকিব খান ও শবনম বুবলীর সংসারে এর আগে পুত্রসন্তান শেখ বীর রয়েছে। এবার কন্যাসন্তান শারলিন খানের আগমনে পরিবারে যুক্ত হলো নতুন আনন্দের উপলক্ষ। প্রিয় তারকাদের এই সুখবরকে স্বাগত জানিয়ে নবজাতকের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন ভক্তরা।

এনএনবাংলা/