সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাজেট ২০২৬-২৭

কালো টাকা সাদা করার সুযোগ থাকছে

ছবি: ইন্টারনেট

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করার সুযোগ দিতে যাচ্ছে সরকার। তবে এবার সুবিধাটি নির্দিষ্টভাবে আবাসন খাতের জমি, ভবন ও অ্যাপার্টমেন্ট কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট অপ্রদর্শিত অর্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ বিষয়ে অর্থবিলে পৃথক একটি ধারা সংযোজনের প্রস্তাব রাখা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোনো করদাতার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট কেনা কিংবা বিক্রির প্রকৃত মূল্য যদি দলিলে উল্লেখিত মূল্যের চেয়ে বেশি হয়, তাহলে তিনি স্বপ্রণোদিত হয়ে সেই অতিরিক্ত অপ্রদর্শিত অর্থ ঘোষণা করতে পারবেন। এরপর ব্যক্তি শ্রেণির জন্য প্রযোজ্য নিয়মিত করহার অনুযায়ী আয়কর পরিশোধের মাধ্যমে ওই অর্থ বৈধ করার সুযোগ পাবেন।

প্রস্তাবিত বিধান অনুযায়ী, অর্থ আইন বা দেশের প্রচলিত অন্য কোনো আইনে যা-ই থাকুক না কেন, কোনো ব্যক্তি স্বেচ্ছায় এ ধরনের অপ্রদর্শিত অর্থের ওপর নির্ধারিত কর পরিশোধ করলে ওই অর্থের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা হবে না এবং এ বিষয়ে কোনো ধরনের কার্যক্রমও গ্রহণ করা যাবে না।

তবে সংশ্লিষ্ট বিষয়ে যদি ইতোমধ্যে কোনো তদন্ত বা আইনগত কার্যক্রম শুরু হয়ে থাকে, তাহলে অতিরিক্ত ক্রয় বা বিক্রয়মূল্যের ওপর প্রযোজ্য করের পাশাপাশি আরও ২০ শতাংশ অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

এ ছাড়া, এ ধরনের অপরাধে আদালতের মাধ্যমে আগে থেকেই দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন না বলে জানা গেছে।

আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে বিষয়টি অন্তর্ভুক্ত হলে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বৈধ করার একটি নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএনবাংলা/