Skip to content

Upcoming
Argentina
0-0
Austria
Source: ESPN

এলএনজি সরবরাহে ঘাটতি, তিন দিন ঢাকাসহ বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

ছবি: সংগৃহীত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ঘাটতির কারণে সোমবার (২২ জুন) রাত থেকে আগামী ২৫ জুন পর্যন্ত দেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানিনির্ভর এলএনজি সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক—সব শ্রেণির গ্রাহক গ্যাসের চাপ কম পাওয়ার সমস্যায় পড়বেন।

তিতাস গ্যাসের বিতরণ নেটওয়ার্ক ঢাকাসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত। এসব এলাকায় কয়েক লাখ আবাসিক ও শিল্প গ্রাহক রয়েছেন। এলএনজি সরবরাহ সংকটের কারণে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস থেকে শুরু করে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমেও প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপের বিষয়টি মেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এনএনবাংলা/