সাম্প্রতিক
জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায়, ঋণ নয় বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের প্রতি ডা. জুবাইদার আহ্বান রমজানে টিসিবির পণ্য বিক্রি নিয়ে সুখবর নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশু মারা যায় মোবাইল কোর্টের কার্যক্রমে ভিডিও ধারণ ও প্রচারে মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ককটেল আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী অভিশংসন প্রস্তাব ব্যর্থ, হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরা হামজা-ফারহানদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
Skip to content

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

ছবি: অনুপম রায়ের ফেসবুক থেকে সংগৃহীত।

ঢাকায় ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও তার ব্যান্ডের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। কনসার্ট অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন আগে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

আগামীকাল শুক্রবার (২৬ জুন) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদনও নেওয়া হয়েছিল। তবে অনিবার্য পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যারা টিকিট কিনেছেন তাদের সবাইকে অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। কনসার্ট পুনঃনির্ধারণের সম্ভাবনা এবং রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজে বিস্তারিত তথ্য জানানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায়ও। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে কনসার্ট স্থগিত হওয়ার খবর পেয়েছেন।

‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এই বিশেষ আয়োজনটি যৌথভাবে আয়োজন করছিল ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনস। কনসার্টে অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি ‘বেঙ্গল সিম্ফনি’রও পারফর্ম করার কথা ছিল।

এনএনবাংলা/