সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

যুক্তরাজ্যে নতুন বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার খুলছে ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো ২০২৬’

বাংলাদেশের পণ্য, সেবা ও বিনিয়োগ সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে যুক্তরাজ্যে আয়োজন করা হচ্ছে ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো ২০২৬’।
লন্ডনে আগামী ৪-৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী মেলা ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (২৪ জুন) রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গ্লোবাল ট্রেড প্রমোশন কাউন্সিল অব বাংলাদেশ এবং মেইড ইন বাংলাদেশ এক্সপো লিমিটেডের যৌথ উদ্যোগে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ যুক্তরাজ্যের লন্ডনের রেডব্রিজ টাউন হলে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রদর্শনী।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বাংলাদেশের তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, ওষুধ শিল্প, চামড়া ও পাটজাত পণ্য, কৃষিপ্রক্রিয়াজাত পণ্য এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতের সম্ভাবনা বিশ্ববাজারের সামনে তুলে ধরাই এই এক্সপোর মূল লক্ষ্য।

প্রদর্শনীতে অংশ নেবেন ৫০টিরও বেশি বাংলাদেশি প্রদর্শক। পাশাপাশি তিন হাজারের বেশি আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিনিধি এতে অংশ নেবেন। এছাড়া বিভিন্ন চেম্বার অব কমার্সের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতারাও উপস্থিত থাকবেন।

মেইড ইন বাংলাদেশ এক্সপোর প্রতিষ্ঠাতা ও পরিচালক লিটন আহমেদ বলেন, “এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি, নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।”

এক্সপোর আয়োজক কমিটিতে ডিরেক্টর হিসেবে রয়েছেন অন্তু করিম ও ময়নুল হোসেন। চিফ কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন নিয়াজুল ইসলাম রনি। এছাড়া কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ফারজানা ইসলাম মৌরী এবং ত্রিবেণী এলিস।

আয়োজকদের আশা, এই আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং বৈশ্বিক বাণিজ্যে দেশের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেইড ইন বাংলাদেশ এক্সপোর ডিরেক্টর অন্তু করিম, ময়নুল হোসেন, মেইড ইন বাংলাদেশ এক্সপোর চিফ কোঅরডিনেটর নিয়াজুল ইসলাম রনি, মেইড ইন বাংলাদেশ এক্সপোর কোঅরডিনেটর ফারজানা ইসলাম মৌরী, মেইড ইন বাংলাদেশ এক্সপোর কোঅরডিনেটর ত্রিবেণী এলিস।