সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ব্রাজিলের বিপক্ষে এবার ইতিহাস বদলাতে চায় জাপান

ছবি: এএফপি

গ্রুপ পর্ব শেষ হতেই শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট লড়াই। এখন আর ভুলের কোনো সুযোগ নেই—একটি হারই বিদায়ের কারণ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শক্তিশালী ব্রাজিলকে যথাযথ সম্মান জানালেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।

ব্রাজিলের বিপক্ষে এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে জাপান। এর মধ্যে মাত্র একবার জয় পেয়েছে এশিয়ার দলটি। সেই জয়টি এসেছে গত বছরের একটি প্রীতি ম্যাচে। বিশ্বকাপের ইতিহাসে দুই দলের একমাত্র দেখা হয়েছিল ২০০৬ সালের আসরে। সেবার গ্রুপ পর্বে জাপানকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল।

আজ শেষ বত্রিশের লড়াইয়ের আগে মোরিয়াসু বলেন, ‘আমরা প্রতিপক্ষকে সম্মান করি। কিন্তু গত বছরের সেই ম্যাচের আগেও কেউ আমাদের জয়ের সম্ভাবনা দেখেনি। অথচ সেই সম্ভাবনাই ইতিহাস বদলে দিয়েছিল। এবারও আমরা সেই বিশ্বাস নিয়েই মাঠে নামব।’

বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল রয়েছে ৫ নম্বরে, আর জাপানের অবস্থান ১৭তম। ইএসপিএনের এক প্রশ্নের জবাবে নিজেদের ‘আন্ডারডগ’ ভাবা হয় কি না—এ বিষয়ে মোরিয়াসু বলেন, ‘বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল আমাদের চেয়ে অনেক এগিয়ে, এটাই বাস্তবতা। তবে প্রতিটি নতুন ম্যাচ আমাদের জয়ের বিশ্বাস আরও বাড়িয়ে দেয়। আমাদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রয়েছে।’

বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা জাপানের জন্য নতুন কিছু নয়। তবে দলটির সর্বোচ্চ অর্জন সেরা ষোলো পর্যন্ত পৌঁছানো। এবারও অনেকেই জাপানকে আন্ডারডগ হিসেবে দেখলেও আরও দূর যাওয়ার আশা করছেন মোরিয়াসু।

জাপান কোচ বলেন, ‘অনেকে হয়তো আমাদের আন্ডারডগ বলবেন। কিন্তু আমরা শেষ ৩২-এর ম্যাচেও নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। এখন পুরো বিশ্বের নজর আমাদের দিকে।’

বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথাও জানিয়ে মোরিয়াসু বলেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা। যদিও এর আগে আমরা কখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি। তবু অনেকেই মনে করেন, আমরা ভালো ফুটবল খেলছি।’

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে দুই দলই। ‘সি’ গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে ব্রাজিল। অন্যদিকে ‘এফ’ গ্রুপে রানার্সআপ হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে জাপান। গ্রুপ পর্বে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারানোর পাশাপাশি সুইডেন ও নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করে ৫ পয়েন্ট সংগ্রহ করেছে তারা।

হিউস্টনে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় মাঠে গড়াবে ব্রাজিল-জাপান ম্যাচ। গত অক্টোবরের প্রীতি ম্যাচের স্মৃতি নিশ্চয়ই বাড়তি অনুপ্রেরণা জোগাবে জাপানকে। সেই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পেয়েছিল মোরিয়াসুর শিষ্যরা।

এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে কাদের মুখোমুখি হবে, তা জানা যাবে আগামীকাল। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১১টায় ডালাসে অনুষ্ঠিত হবে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচ।

এনএনবাংলা/পিএইচ