সাম্প্রতিক
সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় অমর এক জীবন ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ধারণ ও শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ২ হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে: ট্রাম্প রাজধানীর কোনো সিএনজি ফিলিং স্টেশনে নেই গ্যাস, চালকদের ভোগান্তি হাম ও হামের উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, পুলিশসহ আহত ৪ বিশ্বজুড়ে চীনা গাড়ির চাহিদা তুঙ্গে, অথচ নিজ দেশেই কমছে বিক্রি নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার গ্যাসের সংকট ‘কয়েক দিনের মধ্যে অনেকাংশে’ কমে আসবে: প্রধানমন্ত্রী
Skip to content

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে দেশের জার্সিতে প্রত্যাবর্তন করেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে মাত্র ১৫ মিনিট খেলায় তার পূর্ণ ফিটনেস নিয়ে এখনও কিছুটা প্রশ্ন রয়ে গেছে।

এবার নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয়, নেইমার কতক্ষণ মাঠে খেলতে পারবেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি। তবে তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, জাপানের বিপক্ষেও শুরু থেকেই একাদশে নাও থাকতে পারেন ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

আনচেলত্তি বলেন, ‘নেইমার নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছে। দুর্ভাগ্যজনকভাবে শুরু থেকে পুরো সময় আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে গত সপ্তাহে সে উল্লেখযোগ্য উন্নতি করেছে। আগের ম্যাচে সে মাত্র ১৫ মিনিট খেলেছিল, কিন্তু এখন আরও বেশি সময় মাঠে থাকার জন্য প্রস্তুত।’

তবে নেইমার ঠিক কতক্ষণ খেলবেন, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে বলেও জানিয়েছেন ব্রাজিল কোচ।

তিনি বলেন, ‘সে কত সময় খেলবে, তা অনেকটাই নির্ভর করবে ম্যাচের প্রেক্ষাপট এবং খেলার পরিস্থিতি কীভাবে এগোয়, তার ওপর।’

নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলকে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন ভিনিসিউস জুনিয়র ও মাতেউস কুনিয়া। গ্রুপ পর্বে ভিনিসিউস চারটি এবং কুনিয়া তিনটি গোল করে দলকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় জাপানের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচে নেইমার কতটা সময় খেলবেন, সেটিই এখন ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।

এনএনবাংলা/পিএইচ