সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯

ছবি: সংগৃহীত

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্ধর্ষ অভিযান চালিয়েছে পাকিস্তানের সেনা-পুলিশের যৌথ নিরাপত্তা বাহিনী। রোববার রাতে পরিচালিত এ অভিযানে ২৯ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশে আফগান সন্ত্রাসীদের সাম্প্রতিক ধারাবাহিক হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সরকারের দাবি, নিহত সবাই পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য। আফগান তালেবানের আদর্শে প্রায় আড়াই দশক আগে গঠিত এই সংগঠনটি কয়েক বছর আগে পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষণা করে। দেশটির সরকারিভাবে টিটিপিকে ‘ফিৎনা আল খারিজি’ নামে উল্লেখ করা হয়। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও তার এক্স পোস্টে নিহতদের ‘ফিৎনা আল খারিজি’র সদস্য হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে শনিবার রাতে সিন্ধ প্রদেশের রাজধানী করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় পাকিস্তান রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলায় রেঞ্জার্সের তিন কর্মকর্তা নিহত হন। এর পরদিনই ওই হামলার জবাবে রোববার রাতের এই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

সূত্র: জিও নিউজ।

এনএনবাংলা/পিএইচ