সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

জার্মানিকে বিদায় করে ইতিহাস গড়ল প্যারাগুয়ে, দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় করে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে প্যারাগুয়ে। ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত এই অবিস্মরণীয় জয় উদযাপনে দেশজুড়ে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১ জুলাই) দেশটির সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোমবার রাতে এক বিশেষ পুশ বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। পরে সরকারি এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় ফুটবল দলের এই ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল সাফল্য পুরো দেশবাসী যেন একসঙ্গে উদযাপন করতে পারে, সেই সুযোগ করে দিতেই বিশেষ এই ছুটি ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত স্নায়ুর দৃঢ়তা দেখিয়ে ৪-৩ ব্যবধানে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ে প্যারাগুয়ে।

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের রাজপথে নেমে আসে লাখো ফুটবলসমর্থক। শুরু হয় বাঁধভাঙা আনন্দ-উল্লাস। কোচ গুস্তাভো আলফারোর অধীনে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে দারুণ ফুটবল খেলছে প্যারাগুয়ে। ফুটবলবোদ্ধাদের মতে, এই জয় দেশটির ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ও গৌরবময় অর্জন।

উল্লেখ্য, বিদ্যমান আইন অনুযায়ী প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ তিনটি বিশেষ সরকারি ছুটি ঘোষণা করতে পারেন। জাতীয় ফুটবল দলের এই ঐতিহাসিক কীর্তিকে সম্মান জানাতেই নিজের সেই সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে দেশজুড়ে বিশেষ ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

এনএনবাংলা/