সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

হাজার হাজার মাইল সীমান্ত পাহারা দেওয়ার চেয়ে বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘নিরাপত্তার প্রচলিত ধারণায় এখন বড় ধরনের পরিবর্তন এসেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার চেয়েও বর্তমান বাস্তবতায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আনসার বাহিনীকে প্রচলিত ভাবনার গণ্ডি থেকে বের করে আনার উদ্যোগ প্রশংসার দাবি রাখে। “প্রান্তিক কণ্ঠস্বর”-এর যাত্রা গুজব প্রতিরোধের পাশাপাশি নির্ভুল ও সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, ‘তথ্য এখন আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। তাই সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

এনএনবাংলা/