সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

জুলাই আন্দোলকে কটাক্ষ

শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে অবমাননা ও এ নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের তিন সদস্য এ অভিযোগ দায়ের করেন। বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারীরা সকালে থানায় উপস্থিত হয়ে লিখিত আবেদন জমা দেন। আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতির জন্য বিশেষ তাৎপর্য বহন করে। তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি আন্দোলন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাবলি নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন। অভিযোগকারীদের দাবি, ওই ভিডিওটি জনমনে ক্ষোভ ও নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এনএনবাংলা/