সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্রী ইরান সরকারকে এক সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে ইরান এখন ‘মুখিয়ে আছে’।

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের মাউন্ট রাশমোর জাতীয় স্মৃতিসৌধে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসিডেন্ট ট্রাম্প। বক্তব্যে তিনি বলেন, “আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছি। আমরা দুটি বিশ্বযুদ্ধ দেখেছি। এরপর শীতল যুদ্ধে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের শত্রুদের ইতিহাসের গভীরে নিক্ষেপ করেছি।”

ট্রাম্প আরও বলেন, “আমরা এক দিনেই ভেনেজুয়েলাকে পরাজিত করেছি। ইরানের দফারফা করেছি। তারা এখন একটি মীমাংসার জন্য মুখিয়ে আছে। তারা মনেপ্রাণে একটি চুক্তি চায়। আমরা তাদের জানাজা ও শোক পালনের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি, কারণ আমরা উদার।”

যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে পুরোনো গণতান্ত্রিক দেশ উল্লেখ করে ট্রাম্প বলেন, “আগামীকাল ৪ জুলাই আমরা আমাদের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে পুরোনো প্রজাতান্ত্রিক রাষ্ট্র। আমরা পৃথিবীর সবচেয়ে মুক্ত ও স্বাধীন মানুষ। যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের সবচেয়ে ন্যায়নিষ্ঠ ও সহনশীল সংবিধান।”

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনই রাজধানী তেহরানে স্ত্রী, পুত্রবধূ ও নাতনিসহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ওই হামলায় খামেনির ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিও গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

খামেনি নিহত হওয়ার পর তার মরদেহ ফ্রিজারে সংরক্ষণ করা হয়েছিল। পরে তাকে দাফনের সিদ্ধান্ত নেয় ইসলামি প্রজাতন্ত্রী ইরান সরকার। এ উপলক্ষে আজ ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

এনএনবাংলা/