সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

খাগড়াছড়িতে ৩ জনকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ।

ওসি জানান, উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে তদন্ত কার্যক্রম চলছে।

এদিকে, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনএনবাংলা/