



সোনারগাঁ উপজেলায় ২লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন এমপি আজহারুল ইসলাম মান্নান (৬ জুলাই) সোমবার সকাল ১০ টার দিকে সোনারগাঁও স্টেডিয়ামে সোনারগাঁও পৌরসভা ও উপজেলা কৃষি অফিসারের সহযোগীতায় এ কার্যকর্মের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের মাননীয় এমপি আজহারুল ইসলাম মান্নান। এ সময় সোনারগাঁয়ের১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন জায়গার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে পরিবেশ রক্ষায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং অক্সিজেনের ঘাটতি পূরনে মোট ১৯৩২০টি বিভিন্ন জাতের চারা গাছ বিতরনের কর্ম সূচীর আয়োজন করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশকে সবুজ বনায়নের লক্ষ্যে পাঁচ বছরে ২৫কোটি গাছ রোপনের পরিকল্পনা গ্রহণ করিয়াছেন। তারই ধারাবাহিকতায় সোনারগাঁয়ে বিভিন্ন জায়গায় মাননীয় এমপি মহোদয় দুই লক্ষ চারা রোপনের উদ্যোগ নিয়েছেন এবং চারাগাছ বিতরণে স্কুল শিক্ষার্থীদের সুন্দর ভাবে গাছ লাগানো এবং পরিচর্যার বিষয়ে অবহিত করেন।
এ সময় জেলা প্রশাসক মোঃরায়হান কবির এর সভাপতিত্বে ও সোনারগাঁও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি ,সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণত সম্পাদক মোঃ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃশাজাহান মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার কাজল চন্দ্র পাল, সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম সারোয়ারসহ সোনারগাঁও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত আরও পড়ুন